29 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » বাধ্যতামূলক অবসরে আরও এক পুলিশ কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে আরও এক পুলিশ কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে আরও এক পুলিশ কর্মকর্তা

বিএনএ: চাকরির মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই পুলিশ সুপার পদ মর্যাদার এক কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। সেই কর্মকর্তার নাম মো. মুনির হোসেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতির পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।

মো. মুনির হোসেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ১৯ জুলাই মুনির হোসেনকে ওএসডি করে সদরদপ্তরে রাখা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মুনির হোসেনকে (বিপি-৬৪৯৫১০৫৫৭৮) (১৯-০২-২০১১ হতে ওএসডি, পুলিশ অধিদপ্তর) সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল