31 C
আবহাওয়া
৪:৫৭ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৯১

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২৯১

করোনায়

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়. সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ মারা গেছেন এবং তিনি সিলেট বিভাগের। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৫১ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা