26 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আল্লামা আব্দুল মাবুদ (র.)’র বার্ষিক ওরশ সম্পন্ন

বোয়ালখালীতে আল্লামা আব্দুল মাবুদ (র.)’র বার্ষিক ওরশ সম্পন্ন

বোয়ালখালীতে আল্লামা আব্দুল মাবুদ (র.)'র বার্ষিক ওরশ সম্পন্ন

বিএনএ, চট্টগ্রাম : আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (রহ.) এর প্রধান খলিফা খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আল্লামা শাহছূফি হযরত আবদুল মাবুদ আলকাদেরী (র.) এর পবিত্র ৩৬ তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় বোয়ালখালী উপজেলার খিতাপচর শাহ মাবুদিয়া দরবারে দিনব্যাপী খতমে কোরআন, খতমে বোখারী, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ.), খতমে গাউছিয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও খিতাপচর শাহ মাবুদিয়া দরবারের শাহজাদা পীরে ত্বরিকত আল্লামা মুফতি আব্দুর রহিম আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গাজী ইমাম শেরে বাংলা (র.) ও হাটহাজারী দরবারের বড় শাহজাদা আল্লামা শাহছুফী সৈয়দ আমিনুল হক আল কাদেরী। উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল করিম আলকাদেরীসহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখ ও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। মিলাদ-কিয়াম শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এর আগে সোমবার ওরশ মোবারক উপলক্ষে রাতব্যাপী জিকরে মুস্তাফা (দ.) অনুষ্ঠিত হয়।

বিএনএ/ বাবর মুনাফ ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!