বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, মৌলভী সামছুল করিম কলেজের অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহীনুর ইসলাম, হকার সমিতির সভাপতি এম এন কে রুবেল মজুমদার, আপন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক বাবলু, মহিলা দলের নেত্রী নিশি চৌধুরী,পলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

