30 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী


বিএনএ ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে ২৯তম পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি নিউইয়র্কে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সালাহউদ্দিন নোমান চৌধুরী ১৯৬৯ সালের আগস্টে ঢাকায় জন্মগ্রহণ করেন । তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরিতে যোগদানের আগে ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি প্রকৌশল ও ক্ষুদ্রঋণ খাতে কাজ করেছেন।

১৯৯৮ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে তার কূটনৈতিক জীবনের শুরু। প্রথমে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কনসাল এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উপ-হাইকমিশনার ছিলেন তিনি। তার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এর পর ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন