28 C
আবহাওয়া
৮:৪৯ অপরাহ্ণ - জুলাই ২১, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা, নিহত ৩

ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা, নিহত ৩


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, হাসপাতালে তিন নারী ও অটোরিকশাচালককে আহত অবস্থায় নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া গুরুতর অবস্থায় এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে এ দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ