29 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি

তানিয়া

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ডেঙ্গুতে আক্রান্ত। হঠাৎ করেই তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন এই অভিনেত্রী। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা।

এরপর মঙ্গলবার (১৮ জুলাই) চিকিৎসকের পরামর্শ নেন তিনি। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করে ২৪ ঘণ্টা পর সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ডেঙ্গু লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন।

জানা গেছে, বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রচণ্ড জ্বর। কমছে না। অসুস্থ শরীর নিয়েই তানিয়া গণমাধ্যমে বলেন, দুদিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা।

তিনি আরও বলেন, পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।

প্রসঙ্গত, তানিয়া বৃষ্টি অভিনীত বেশ কিছু নাটক এবারে ঈদুল আজহায় প্রচার করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ আরও বেশ কয়েকটি নাটক।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত