33.1 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে প্রবাসী হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

রাউজানে প্রবাসী হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

রাউজানে প্রবাসী হত্যার পলাতক আসামি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ মে) দুপুরে র‍্যাব-০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তার মোঃ বাদশা মিয়া (৪৫) রাউজান গরীব উল্যাহ পাড়া এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।

এর আগে ১৯ এপ্রিল রাউজান থানাধীন গরিব উল্ল্যাহপাড়া ভান্ডারী কলোনির ভাড়া বাসায় দুবাই প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিককে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২। ওই মামলায় এজাহারভুক্ত আসামি বাদশা মিয়া। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার