23 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা সেতুতে ছবি তোলায় ২ জনের জরিমানা

পদ্মা সেতুতে ছবি তোলায় ২ জনের জরিমানা

পদ্মা সেতুতে ছবি তোলায় ২ জনের জরিমানা

বিএনএ, ঢাকা: পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার দায়ে ‍দুই মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় মোটরসাইকেল চালক মো. মনির হোসেন ও মো. ইসমাইলকে জরিমানা করা হয়। মনির হোসেনের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী। তিনি চাকরি করেন নবীনগরের একটি গার্মেন্টসে। আর মো. ইসমাইলের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে। ঢাকায় তিনি পাঠাও অ্যাপসের ভাড়ায় মোটলসাইকেল চালান।

মুন্সীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় সেতুর উপর দাঁড়িয়ে ওই দুই ব্যক্তি ছবি তুলছিলেন। পরে তাদের সেতুতে না থামিয়ে জাজিরা প্রান্তে নিয়ে দুজনের কাছ থেকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বজলুর রহমান আরও বলেন, কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে একটি শর্ত ছিল সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী