27 C
আবহাওয়া
১১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

বিএনএ, ঢাকা: পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উৎসব উদযাপনের প্রাক্কালে ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মিসেস মনু ভার্মা। এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার প্রদান করেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ফাউন্ডেশন পরিদর্শনকালে মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন।

তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন।

হাই কমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন। হাইকমিশনার শিশুদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী