27 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঈশ্বরগঞ্জে নকল বিড়িসহ রফিকুল ইসলাম ভুট্টো আটক

ঈশ্বরগঞ্জে নকল বিড়িসহ রফিকুল ইসলাম ভুট্টো আটক


বিএনএ, ময়মনসিংহ : ১২ লক্ষ টাকার নকল বিড়িসহ রফিকুল ইসলাম ভুট্টো নামে এক অবৈধ বিড়ি কোম্পানীর ডিলারকে আটক করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার বিকালে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি এলাকা থেকে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়িসহ তাকে আটকের কথা জানিয়েছেন র‌্যাব-১৪ এর অধিনায়ক লে.কর্ণেল আবু নাঈম মো.তালাত।

তিনি বলেন, রফিকুল ইসলাম ভুট্টো আঠারো বাড়িতে একটি গোডাউনে লোকবল নিয়োগ করে নকল বিড়ি ব্যান্ডরোল যুক্ত বিড়ি কুষ্টিয়ায় বাজারজাত করছিলেন দীর্ঘদিন ধরে। বিষয়টি র‌্যাব জানতে পেরে অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার নকল ব্যান্ডরোল যুক্ত বিড়িসহ ভুট্টোকে আটক করে। এ সময় বিড়ি বিক্রির বিভিন্ন উপহার সামগ্রী যেমন গ্লাস, মগ, মেলামাইনের থালা, বাটি, প্লাষ্টিকের চেয়ার সহ আরও বিভিন্ন জিনিস জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান লে.কর্ণেল আবু নাঈম মো.তালাত।

সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/হামিমুর, জেবি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন