23 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মঙ্গলবার ত্রিপুরা যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মঙ্গলবার ত্রিপুরা যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব ও আসামের গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে মঙ্গলবার ত্রিপুরা যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলায় যাবেন মন্ত্রী।

আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব চলবে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ আসামের গুয়াহাটিতে চলবে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসব। এখানে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ৮টায় যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে দেশে ফিরবেন ড. হাছান মাহমুদ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স