23 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা


বিএনএ ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৪ সদস্যের দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন মুনিম শাহরিয়ার।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে দলে রাখা হয়েছে লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মো. নাঈম শেখকে।

টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলায়। দুটি টি-টোয়েন্টির প্রথমটি ৩ মার্চ, বৃহস্পতিবার আর দ্বিতীয়টি ৫ মার্চ, শনিবার। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি।  তামিম ইকবালকে অধিনায়ক করে ওয়ানডে দলে রাখা হয়েছে, লিটন কুমার দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসানকে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি। পরের দুটি ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সব কটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। এ সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স