32 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনাসদস্য নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনাসদস্য নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এস এম আব্দুর রহমান (৬০) নামে সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে খিলক্ষেত এলাকায় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

নিহত আব্দুর রহমানের ছেলে আশিক জানান, তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। মঙ্গলবার নিকুঞ্জ এলাকায় একটি কাজের জন্য আসেন। পরে তারা জানতে পারেন কমলাপুরগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া।

তিনি বলেন, আমরা খবর পেয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল