29 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

বিএনএ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২০ জুলাই) রেলওয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন। গত ১৪ জুন রেল ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

জানানো হয় ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা ধরে নিয়ে ১ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের আগের ৫ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ জুলাই। আর পরের ৫ দিনের ফিরতি টিকিটি বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি করা হবে।

অন্যদিকে ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই বিক্রি করা হবে।

২২ জুন রেল ভবনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল