27 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

বিএনএ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজার সংলগ্ন শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উত্তম রায় (৩৫) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। তবে নিহত দুই শিশুর নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে কেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ীর শহ‌রে আস‌‌ছিল। অন্যদি‌কে নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুর শহরে যাচ্ছিল। শিবপুর এলাকায় পৌঁছা‌লে বাস-‌সিএন‌জির মু‌খোমু‌খি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। ওই দুই শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দুইজন মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী