26 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » একদিনে করোনায় প্রায় ১০ হাজার প্রাণহানি 

একদিনে করোনায় প্রায় ১০ হাজার প্রাণহানি 

একদিনে করোনায় প্রায় ১০ হাজার প্রাণহানি 

বিএনএ বিশ্বডেস্ক : গত ২৪ ঘন্টায় করোনায় বিশ্বে প্রাণ গেছে প্রায় ১০ হাজার লোকের। আক্রান্ত হয়েছেন ৫ লাখের বেশি লোক।আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ১২ হাজার ৮৪৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ২৮ লাখ ৮০ হাজার ৫০৩ জন।গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৩৮ জন।

এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার ৭৮৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৪ হাজার ১০৪ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯০ হাজার ৫২৫ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫৯৪ জন।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের