27.5 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মনোনয়ন বৈধ ৪ প্রার্থীর

বোয়ালখালীতে মনোনয়ন বৈধ ৪ প্রার্থীর


বিএনএ, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন অফিস। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন।

এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান ও কাজী আয়েশা ফরজানা। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়। এ পদে ২০১৯ সালের ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?