29 C
আবহাওয়া
৭:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ, তার স্ত্রী শারমিন এবং শিশু সন্তান। নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্বজনরা জানান, আজ সকালে পেকুয়া থেকে চট্টগ্রাম মুখী একটি অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশুকে চট্টগ্রামে নেওয়ার পথে তারও মৃত্যু হয় ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, হাজিবাজার স্টেশনে একটি দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিম উদ্দিন চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্প ট্রাক) ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও পরে আরও একজন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হন দুজন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

বিএনএননিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল