32 C
আবহাওয়া
৫:০৩ অপরাহ্ণ - আগস্ট ১৯, ২০২৬
Bnanews24.com
Home » এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন

এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন


বিএনএ, ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে দিনাজপুরের বিরল উপজেলায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সতীশ চন্দ্র রায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াত এই রাজনীতিবিদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ