বিএনএ, চট্টগ্রাম : দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন ২৩ মে অনুষ্ঠিত হবে।২৩ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রামে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বিষয়টি সংবামাধ্যমকে জানান।
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) অর্ডিনারি (সাধারণ) ও অ্যাসোসিয়েট (সহযোগী) গ্রুপের ১৮টি পরিচালক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিসিসিআইয়ের পুরো পরিচালনা পরিষদ পদত্যাগ করেছিল। এরপর তিন দফায় তিনজন প্রশাসক বসানো হয়।এরপর গত বছরের ১ নভেম্বর ভোটগ্রহণে তফসিল ঘোষণা করা হলেও একাধিক রিট আবেদন ও সালিসি আদালতের সিদ্ধান্তে নির্বাচন একাধিকবার স্থগিত হয়েছিল।
এবারের সিসিসিআই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুটি হলো-এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম এবং অন্যটি সিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বাধীন সমমনা পরিষদ।
বিএনএ/ওজি
![]()

