27 C
আবহাওয়া
১১:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বামীর মোটরসাইকেলে কর্মস্থলে যাবার পথে ট্রাকচাপায় স্ত্রী নিহত

স্বামীর মোটরসাইকেলে কর্মস্থলে যাবার পথে ট্রাকচাপায় স্ত্রী নিহত


বিএনএ,ঢাকা:অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে ছিলেন স্বামী-স্ত্রী। যাওয়া হলেনা কর্মস্থলে । তার আগেই ঘাতক ট্রাক জেরিন তাসনিম (২৫)এর জীবন কেড়ে নেয়। আহত হয়েছেন স্বামী ফখরুল। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর সবুজবাগে মানিকদিয়া ক্লাবের সামনে মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জেরিন গুলশানের এস কে গার্মেন্টসের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। আর তার স্বামী ধানমন্ডিতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তাদের বাসা যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায়।

নিহতের স্বামী মো. ফখরুল বলেন, দুজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় মানিকদিয়া ক্লাবের সামনে মোটরসাইকেল নিয়ে আমরা সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় এলে বালিতে মোটরসাইকেল স্লিপ করে দুজনেই পড়ে যাই। এতে আমার স্ত্রী জেরিন ছিটকে রাস্তায় পড়ে যায়। পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় নিহতের স্বামীও আহত হয়েছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত আছেন। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

বিএনএ নিউজ/রেহানা, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক