23 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

বিএনএ, ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ’র ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত পরীক্ষার ফল গতকাল রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বার কাউন্সিল সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত ফলাফল সিট সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বার কাউন্সিলের কর্মকর্তারা জানায়, গতকাল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ১৯৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৪ হাজার ৬৪২ জন। এর মধ্যে পাস করেছেন ৬ হাজার ২২৯ জন। এছাড়া ৭ জন পরীক্ষার্থীর ফলাফল পুনঃনিরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে।

এমসিকিউতে উত্তীর্ণরা এখন পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

আরও পড়ুন: চট্টগ্রাম-১ আসনে প্রথম মনোনয়ন কিনলেন মাহবুবুর রহমান রুহেল

আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের নৈব্যর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে জেলা বার-এ প্র্যাকটিস করতে পারেন।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী হিসেবে সনদ পরীক্ষার বিষয়ে সকল সিদ্ধান্ত ও দিক-নির্দেশনা দিয়ে থাকে।

আইনজীবী তালিকাভুক্তির এই ফলাফল পাওয়া যাবে বার কাউন্সিলের ওয়েবসাইটে (https://www.barcouncil.gov.bd)।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা