25 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত

বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত


বিএনএ, বগুড়া : বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামের দরগাহাটা-অলোড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। আহত ব্যক্তির নাম মোকিম। তাঁকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউপি সদস্য আব্দুল বাছেদ ও বাবর আলী এবং তাঁদের সঙ্গে থাকা মোকিম একটি মোটরসাইকেলে করে উপজেলা পরিষদের দাপ্তরিক কাজে যাচ্ছিলেন। পথে পাঞ্জুয়াপাড়া গ্রামের শাহজাহান কাজীর বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল বাছেদকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

নিহতদের চাচা মনোয়ার হোসেন মিনু বলেন, সকালে বাজারে দুই ইউপি সদস্যের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তাঁরা তাঁকে চা খাওয়ার কথা বলেন। পরে চা খেয়ে ইউনিয়ন পরিষদের কাজে কাহালু যাওয়ার কথা জানান। কিছুক্ষণ পরই তিনি দুর্ঘটনার খবর পান। তাঁর ধারণা, বালুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে। তাঁরা একই মোটরসাইকেলে করে দরগাহাটার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে গেছে। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা