26 C
আবহাওয়া
৪:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে করোনার টিকা পেতে প্রায় ৮ লাখ আবেদন

চাঁপাইনবাবগঞ্জে করোনার টিকা পেতে প্রায় ৮ লাখ আবেদন

চাঁপাইনবাবগঞ্জে করোনার টিকা পেতে প্রায় ৮ লাখ আবেদন

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনার ভাইরাসের প্রতিষেধক টিকা পেতে ৭ লাখ ৮০ হাজার ৩০৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৮৫ জনকে ১ম ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। ২য় ডোজ সম্পন্ন করেছেন ৩ লাখ ১৫ হাজার ৯৮৭ জন।

বুধবার (১৭ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি জানান, জেলার মানুষ করোনার পরীক্ষার জন্য নমুনা কম দিচ্ছে। ফলে গত অক্টোবর মাসে ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করে মাত্র ৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। জেলায় মোট ৩৮ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন আরও বলেন, গত ২৪ ঘন্টায় মাত্র ৩০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। তাদের মধ্যে ৩ জন চীনা নাগরিকদের করোনার নমুনা পরীক্ষা করতে দেয়া আছে। বর্তমানে জেলা সদরের ৩জন করোনা রোগী রয়েছেন। তারা সকলেই সুস্থ আছেন বলে জানান ডা. জাহিদ নজরুল চৌধুরী।

বিএনএনিউজ/রঞ্জু,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ