33 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » এবার আনোয়ারায় আওয়ামী লীগের মিছিল!

এবার আনোয়ারায় আওয়ামী লীগের মিছিল!


বিএনএ, আনোয়ারা: নিষিদ্ধ ঘোষিত আাওয়ামী লীগের মিছিল জেলা থেকে উপজেলার গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে মিছিল করেছে দলটি।

এই ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) সকালে আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ১৩৮ জনকে আসামি করে মামলা করেছে ।

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে পুলিশের কাছে খবর আসে আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় আব্দুল কাদের এর বাড়ির সামনে স্লোগান দিয়ে আশপাশের এলাকায় মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল।

খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ২০টি কাঠের লাঠি, দুটি দেশীয় তৈরি লোহার দা এবং আট পিস লোহার টুকরো।

মামলায় অভিযুক্তদের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক অর্থপ্রতিমন্ত্রীসহ ৬৮ জনের নাম রয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন, আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, প্রকাশ পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাষ্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), সাজিয়া সুলতানা (মহিলা মেম্বার) (৪০), রনি বল (৩৬)। এছাড়া অজ্ঞাত আসামী রয়েছে ৬০-৭০ জন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার