বিএনএ, ঢাকা : এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি ঘোষিত ১৫ ও ১৬ অক্টোবরের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান জানান, দাবিগুলো নিয়ে আগামী ২৯ তারিখ সকালে বিইআরসিতে গণশুনানি হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে সকালে এলপিজি আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ওই বৈঠক থেকে জানানো হয়, ‘জনগণকে জিম্মি করে এলপিজি ধর্মঘট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, কমিশন পুনর্নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজি দোকান বন্ধ রাখার আল্টিমেটাম দেওয়া হয়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

