26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আদনান নুর আরাফ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় পানিতে পড়ে তার ফুফাতো বোনও অসুস্থ হয়ে পড়ে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়ার ৯ নম্বর ওয়ার্ডের উজিরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির।

নিহত শিশু আরাফ ওই এলাকার জনৈক প্রবাসীর ছেলে। আহত অপর শিশু আসরা জান্নাত (৫)। সে কলাউজান ইউনিয়নের হিন্দুরহাট পাড়ার আবুল কাশেমের মেয়ে।

জানা গেছে, শিশুরা বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে তারা দুইজনই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আদনানের চাচি নাজমুল আক্তার তাদেরকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে। পরে আদনানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফুলগাজী উপজেলা আ.লীগের উদ্যােগে শেখ রাসেলের জন্মদিন পালন

কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার জানান, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। অপর শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের