26 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফুলগাজী উপজেলা আ.লীগের উদ্যােগে শেখ রাসেলের জন্মদিন পালন

ফুলগাজী উপজেলা আ.লীগের উদ্যােগে শেখ রাসেলের জন্মদিন পালন

ফুলগাজী উপজেলা আ.লীগের উদ্যােগে শেখ রাসেলের জন্মদিন পালন

বিএনএ, ফেনী: “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।

ফুলগাজী উপজেলা আ.লীগের উদ্যােগে শেখ রাসেলের জন্মদিন পালন
ফেনী জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদারকে কেক খাইয়ে দিচ্ছেন নেতারা

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।

ফুলগাজী উপজেলা আ.লীগের উদ্যােগে শেখ রাসেলের জন্মদিন পালন
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের একাংশ

এসময় ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম ও সাধারণ সম্পাদক হারুন মজুমদার, সহসভাপতি মাহবুবুল হক কালা, মাস্টার সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সাকের, উপজেলা যুবলীগের সভাপতি সালে আহমেদ মিন্টু, ছাত্রলীগের সভাপতি ইয়ামিন মজুমদার সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাপ্পিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের