31 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - জুন ১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হচ্ছে আকাশ (২৮) এবং কালা (২২) ।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিন বলেন, সিটি গেট এলাকায় রাস্তার পাশে  দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয় পিকআপ। ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ এবং ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া মরদেহ পুলিশে সোপর্দ করা হয়।

আকবার শাহ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‌সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ৩ জন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ