25.7 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৬
Bnanews24.com
Home » পটিয়ায় অপহৃত শিশু জায়ানের মরদেহ উদ্ধার

পটিয়ায় অপহৃত শিশু জায়ানের মরদেহ উদ্ধার


বিএনএ,চট্টগ্রাম :চট্টগ্রামের পটিয়ায় জায়ান নামে নিখোঁজ শিশু  লাশ উদ্ধার করা হয়েছে বাড়ির সামনে ডোবা থেকে।বুধবার রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে মিডিয়াকে জানিয়েছেন পটিয়া থানার ওসি জিয়াউল হক।

তিনি বলেন, “রাত ৩টার দিকে প্রতিবেশীর বাড়ির কাছে একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।তার মাথায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় তিন প্রতিবেশীকে আটক করা হয়েছে।”

ওসি জিয়াউল হক বলেন, “ওই প্রতিবেশীর পরিবারের সাথে শিশুটির পরিবারের জমি সংক্রান্ত বিরোধ আছে। এর জেরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার পৌর সদরের দক্ষিণ গোবিন্দরখিল গ্রামে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় পাঁচ বয়সি জায়ান। সে ওই এলাকার গ্যারেজ মালিক শাহজাহানের ছেলে।

শাহজাহান বুধবার স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, মঙ্গলবার দুপুরে তার ছেলে নিখোঁজ হয় এবং সাড়ে ৩টার দিকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির একটি চিরকুট ঘরে পান। এরপর সন্ধ্যা পর্যন্ত ছেলেকে খুঁজে না পেয়ে রাতে পটিয়া থানায় জিডি করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ