26 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত আট লাখ ৬১ হাজার গবাদিপশু

চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত আট লাখ ৬১ হাজার গবাদিপশু

চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত আট লাখ ৬১ হাজার গবাদিপশু

বিএনএ, চট্টগ্রাম: ঈদ সামনে রেখে চট্টগ্রামে চলছে পশু বেচাকেনার নানা প্রস্তুতি। চট্টগ্রামে এবার আট লাখ ৬১ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আলমগীর বলছে, এবার কোরবানির পশুর চাহিদা ৮ লাখ ৯৬ হাজার। বিভিন্ন বাড়ি ও খামারে কোরবানির জন্য প্রস্তুত আট লাখ ৬১ হাজার গবাদি পশু। ঘাটতি ৩৫ হাজার পূরণ হয় অন্য জেলা থেকে। এখন খামারগুলোতে চলছে কোরবানির পশুর বাড়তি পরিচর্যা। ভালো দাম পাওয়ার আশা খামারিদের।

প্রণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, স্টেরয়েডমুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদনে খামারিদের সব ধরনের সহযোগিতা দেয়ায় দিন দিন রোগমুক্ত পশু উৎপাদন বাড়ছে । পশু উৎপাদন করে লাভবান হচ্ছেন সচেতন খামারিরা।

খামারিরা জানিয়েছেন, বাইরে থেকে গরু আনতে হবে না। বিভিন্ন বাড়ি ও খামারে কোরবানির জন্য প্রস্তুত গবাদি পশু। চট্টগ্রামে ছোট-বড় পশুর খামার আছে ১২ হাজার। এছাড়া ব্যাক্তিগত পর্যায়ে পশু লালন-পালন করছেন অনেকে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের