28 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আগাম বন্যার শঙ্কায় হাওরের ধান কাটতে মাইকিং

আগাম বন্যার শঙ্কায় হাওরের ধান কাটতে মাইকিং

আগাম বন্যার শঙ্কায় হাওরের ধান কাটতে মাইকিং

বিএনএ: আগাম বন্যার শঙ্কায় হাওরের ধান কাটতে মাইকিং করা হয়েছে। আগামী সপ্তাহে ভারতের মেঘালয়ে প্রায় ১১ দিন ধরে টানা ভারী বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে আগাম বন্যা আসার আগেই নেত্রকোনার খালিয়াজুরীর চাষিদের বোরো ধান কেটে নেয়ার পরামর্শ দিয়ে মাইকিং করছে স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

তীব্র গরমে জনজীবন অতীষ্ঠ। প্রতিদিনই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে। ঠিক এমন সময়েও হাওরে আগাম বন্যার এ আশঙ্কা দেখা দিয়েছে। সে কারণেই আবহাওয়া বিভাগের বরাত দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে তিন দিন ধরে মাইকিং করা হচ্ছে।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে, আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। একই সময়ে দেশেও কালবৈশাখি ঝড় ও শিলা বৃষ্টিসহ ভারী বৃষ্টি হতে পারে। ফলে এসব বৃষ্টির পানিতে খালিয়াজুরী উপজেলাসহ আশপাশের হাওরগুলোতে আগাম বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই হাওরপাড়ের জমির ধান ৮০ শতাংশ পাকলেই যেন দ্রুত কেটে ফেলা হয়।

উপজেলা কৃষি কার্যালয় জানায়, খালিয়াজুরীর হাওরে ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে এবার বোরো আবাদ হয়েছে। ৫৫ শতাংশ জমির ধান এরই মধ্যে কাটা হয়েছে। ৩০ শতাংশ জমির ধান জমিতেই রয়েছে পাকা অবস্থায়। আর ১৫ শতাংশ জমির ধান রয়েছে কাঁচা।

কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ২৩ এপ্রিলের মধ্যে কোনো জটিলতা বা অবহেলার কারণে জমির ধান কাটা না হলে আগাম বন্যায় এখানে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আছে। ধান কাটা নিশ্চিত করার মাধ্যমে ফসলের ক্ষতি কমিয়ে আনতে কৃষি বিভাগও তৎপর রয়েছে।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু