23 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎ উৎপাদনে আবার নতুন রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে আবার নতুন রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে আবার নতুন রেকর্ড

বিএনএ: চার দিনের মাথায় দেশে বিদ্যুৎ উৎপাদনে আবার রেকর্ড হয়েছে। আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডে উৎপাদন ছাড়িয়েছে ১৫ হাজার ৬০০ মেগাওয়াট।

সোমবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, রাত ৯টায় ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নতুন রেকর্ড হয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, এর আগে গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছিল। এরপর গত মঙ্গলবার ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলে সে রেকর্ড ভেঙে যায়।

এর একদিন পরই বৃহস্পতিবার দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন ছাড়িয়ে যায় ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক। সেদিন ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নতুন রেকর্ড হয়। চার দিনের ব্যবধানে সেই রেকর্ডও এবার ভেঙে গেল।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স