26 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বউদি হয়ে আসছেন শুভশ্রী

বউদি হয়ে আসছেন শুভশ্রী

শুভশ্রী

বিএনএ বিনোদন ডেস্ক: এবার বৌদি হয়ে আসছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তবে কোনো ওয়েব সিরিজে নয়, সিনেমার পর্দায় তাকে দেখা যাবে। সিনেমার নাম ‘বউদি ক্যান্টিন’। পরিচালনা করবেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতার বিখ্যাত রাঁধুনি আসমা খানের জীবন ঘিরে নির্মিত হবে সিনেমাটি। তার রান্নার গুণে মুগ্ধ হয়েছে লাখো মানুষ। লন্ডনেও তার একাধিক রেস্তোরাঁ রয়েছে। কীভাবে একজন সাধারণ গৃহিণী থেকে তিনি খ্যাতিমান শেফ হয়ে উঠেছেন, সেই গল্পই তুলে ধরা হবে সিনেমার পর্দায়।

এতে আসমা খানের ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলি। তার স্বামীর চরিত্রে থাকছেন পরমব্রত। এছাড়া অভিনেতা সোহম চক্রবর্তীও থাকছেন বিশেষ চরিত্রে। তার চরিত্রটি এখনো পরিষ্কার করা হয়নি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী