26 C
আবহাওয়া
৯:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখের কাছাকাছি 

বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখের কাছাকাছি 


বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় বিশ্বে মৃত্যু ও আক্রান্তের হার  বেড়েই চলছে । একদিকে টিকার তোড়জোড়, অন্যদিকে এর সাথে পাল্লা দিয়ে সমানে অব্যাহত আছে করোনার তান্ডব। এ পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫ হাজার ৪৯৭ জনে। এর মধ্যে মারা গেছেন ২৬ লাখ ৯১ হাজার ৮৩২ জন। আর এ মহামারি থেকে এখন পর্যন্ত ৯ কোটি ৮১ লাখ ৯৯ হাজার ৭৪৪ জন সুস্থ হয়েছেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫০ হাজার ৬৪৯ জন মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ কোটি ২ লাখ ৯৪ হাজার ৭৯৮ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৪৩১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ১৩৬ জনের।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৩০২ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৫০ জনের।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ১৮ হাজার ৪৩৬ জন। মারা গেছেন ৯৩ হাজার ৩৬৪ জন।

বিএনএ/ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের