বিএনএ ডেস্ক: আজ বুধবার (১৮ ফেব্রুয়ারী) থেকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। দীর্ঘ ৩৯ দিন ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাশ শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করা হয়েছে। এতে দেখা যায়, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজগুলো বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে এই বিরতি আরও দীর্ঘ হচ্ছে। ফলে আগামী ২৯ মার্চ (রোববার) থেকে শিক্ষার্থীরা পুনরায় শ্রেণিকক্ষে ফিরবেন।
অপরদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ আর ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।
একইসঙ্গে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে।
বিএনএ/শাম্মী
![]()

