30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বিএনএ ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশী স্থানীয়রা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৮৫ এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুল হোসেন বাবু (২৪) হাকিমপুরের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো: রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। ঘটনাটি আমাকে জানালে আমি ভারতে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছেন।

২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের পক্ষ থেকে এখনো লাশ হস্তান্তর করা হয়নি। শিগগিরই এ বিষয়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বিএনএ/ বিএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের