27 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে


বিএনএ, ঢাকা :

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৪ জন। বৃহস্পতিবার মৃত্যু হয় ২০ জনের আর শনাক্ত হয় ৩ হাজার ৫৩৯ জন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনে। আর মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ৯৩১ জনের। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ।

মৃত ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ৩ ও রংপুরে ১ জন মারা গেছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ