27 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাঘিনীদের

নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাঘিনীদের

নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাঘিনীদের

বিএনএ, ঢাকা: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয়ে আসর শুরু করেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। নেপাল নারী অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাঘিনীরা।

শনিবার (১৮ জানুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটাররা বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। দলটি ১৮.২ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হয়। নেপালের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রবীন। বাংলাদেশের হয়ে জন্নাতুল মওয়া ৪ ওভারে ১১ রানে ২ উইকেট শিকার করেন। অনিসা আক্তার সোবাহ এবং ফাহমিদা ছোয়া নেন একটি করে উইকেট। ফিল্ডিংয়েও দারুণ পারফর্ম করে বাংলাদেশ, নেপালের ৫ ব্যাটার রান আউট হন।

৫৩ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিছুটা ধাক্কা খেলেও ১৩.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে সাদিয়া ইসলাম ১৬ রান করেন। অধিনায়ক সুমাইয়া আক্তার করেন ১২ রান। আফিয়া আশিমার ৯ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

নেপালের হয়ে রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমানা কেসি এবং পুজা মাহাতো একটি করে উইকেট নেন।

এই জয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান নিলেও পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা