26 C
আবহাওয়া
১০:০১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শনিবার বিকেল পর্যন্ত এনআইডি সার্ভার বন্ধ

শনিবার বিকেল পর্যন্ত এনআইডি সার্ভার বন্ধ

শনিবার বিকেল পর্যন্ত এনআইডি সার্ভার বন্ধ

বিএনএ, ঢাকা: উন্নয়ন কাজের জন্য জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন সার্ভার শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন।

তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ থেকে স্থানান্তরের কাজ চলাকালীন সার্ভার, র‍্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করার জন্য সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সার্ভিসসমূহ শনিবার বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন: বরগুনায় ৩০০ জেলেসহ ২০ ট্রলার নিখোঁজ 

নির্বাচন কমিশন থেকে এনআইডি যাচাই সংক্রান্ত সেবা নেয় ১৭৫টির মতো প্রতিষ্ঠান। এদের মধ্যে ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে। এসব প্রতিষ্ঠান ও সংস্থা এনআইডি যাচাইয়ের সেবা পাবে না শনিবার বিকেল পর্যন্ত।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ