25 C
আবহাওয়া
৮:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বরগুনায় ৩০০ জেলেসহ ২০ ট্রলার নিখোঁজ

বরগুনায় ৩০০ জেলেসহ ২০ ট্রলার নিখোঁজ


বিএনএ, বরগুনা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে পরিণত হয়েছে। এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে গভীর বঙ্গোপসাগরের ৩০০ জেলেসহ মাছ ধরার ২০টি ট্রলার নিখোঁজ রয়েছে। এতে জেলে পল্লীতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরি এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, জেলার প্রায় দেড় হাজার মাছ ধরার ট্রলার সাগরের মোহনা ও গভীর সাগরে মাছ শিকার করে। বর্তমানে সব ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, বরগুনার প্রায় দেড় হাজার ট্রলার গভীর সাগরে মাছ শিকার করে। বর্তমানে সকল ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় জেলেপল্লিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানে চেষ্টা চালাচ্ছি।’

জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘২০টি ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের সন্ধানের কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিখোঁজ জেলেদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত