বিএনএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও অবৈধভাবে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবক মোহাম্মদ হাচিবুর রহমানের (৩৩) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: মার্কিন বিচার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট
মঙ্গলবার (২৭ অক্টোবর) মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআই বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জিমি পল যৌথভাবে হাচিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানান।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত রহমান যুক্তরাষ্ট্র নাগরিক নন জেনেও নভেম্বর ২০২৪-এর নির্বাচনে ভোট প্রদান করেন, যে নির্বাচনটি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মার্কিন সেনেট বা প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল।
তবে, অভিযোগ দায়েরের অর্থ অপরাধ প্রমাণ হওয়া নয় এবং আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আসামি নির্দোষ হিসেবে গণ্য হবেন।
অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমানকে সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড ভোগ করতে হতে পারে। সাধারণত আসল সাজা সর্বোচ্চ শাস্তির চেয়ে কম হয়ে থাকে এবং ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক প্রাসঙ্গিক আইন বিবেচনা করে দণ্ড নির্ধারণ করবেন।
বিএনএ/শাম্মী
![]()

