26 C
আবহাওয়া
৩:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬

করোনায় দেশে আরও ৪ মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন।  একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৬ জনের শরীরে। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলাবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন একজন এবং রাজশাহী বিভাগে একজন এবং সিলেট বিভাগে ৪ জন মারা গেছেন। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের