28.9 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১০


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণে দোকান মালিকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাতকানিয়ার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চন্দনাইশ ফায়ার স্টেশন জানায়, দোকানে সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট খাওয়ায় আগুন ধরে যায়। মুহূর্তেই তা বিস্ফোরণে রূপ নেয়। এতে উপস্থিত ১০ জন আগুনে দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ