23 C
আবহাওয়া
১০:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আদিল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রুবেল মিয়া এবং আফসান জুবায়েদ নামে অপর দুইজন আহত হন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নোয়াবাড়ি রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিল শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আদিল মিয়া বিকেলে জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সে সময় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া জংশনে যাওয়ার পথে চিনাইর রেলক্রসিং পার হওয়ার সময় আদিল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সামনে চলে আসে। এতে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দীন খন্দকার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আদিল নামের একজন নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা আহত দুজনের সন্ধান পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স