29 C
আবহাওয়া
৭:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রুশ টাগবোট ধ্বংসের দাবি ইউক্রেনের

রুশ টাগবোট ধ্বংসের দাবি ইউক্রেনের


বিএনএ, বিশ্বডেস্ক : কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি টাগবোট (সাহায্যকারী জলযান) ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। দু’টি হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে এই সামরিক যানে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এই প্রথম ইউক্রেন পশ্চিমা মিত্রদের ক্ষেপণাস্ত্রের সাহায্যে রুশ জলযানে আঘাতের ঘোষণা দিলো।

এই টাগবোটের সাহায্যে ওদেসা অঞ্চলের দক্ষিণে রুশ নিয়ন্ত্রিত জেমিনি দ্বীপে সেনা, অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়।

ওদেসার আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, ধ্বংসপ্রাপ্ত টাগবোটটির নাম ‘ভ্যাসিলি বেখ’। ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, দুটি হারপুন ক্ষেপণাস্ত্র সরাসরি রুশ টাগবোটে আঘাত হেনেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ অধিদপ্তর বলেছে, কৃষ্ণ সাগরে পূর্ণ মাত্রায় যুদ্ধে দুইবার জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে প্রথম ব্যবহার করা হয়েছে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র, আর আজ ব্যবহার করা হলো বিদেশি হারপুন ক্ষেপণাস্ত্র। আজকের হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী