34.4 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - জুন ১৩, ২০২৬
Bnanews24.com
Home » ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, এসআইসহ তিনজন প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, এসআইসহ তিনজন প্রত্যাহার


বিএনএ ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে  মারধর ও হেনস্তা করার অভিযোগে চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।শনিবার (১৩ জুন) সকালে সিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— খুলশী থানার এসআই শফিকুল ইসলাম এবং দুই কনস্টেবল।

জানা যায়, শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষ করে বিমানে চট্টগ্রাম পৌঁছান নাঈম হাসান। এরপর শাহ আমানত বিমানবন্দর থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে লালখান বাজার এলাকায় তার গতিরোধ করে পুলিশ।

নাঈমের অভিযোগ, তিনি নিজের পরিচয় ও পরিচয়পত্র দেখানোর পরও এসআই শফিকুল ইসলাম লাঠি দিয়ে এবং তার সঙ্গে থাকা এক সোর্স পাইপ দিয়ে তাকে নির্মমভাবে মারধর করেন।পরবর্তীতে নাঈমকে খুলশী থানায় নিয়ে ওসির কক্ষেও হেনস্তা করা হয় বলে তিনি অভিযোগ করেন। পরে থানা থেকে মোবাইল পেয়ে নাঈম বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করলে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, একটি অটোরিকশায় সোনার চোরাচালান আসবে—এমন ভুল তথ্যের ভিত্তিতে নিয়মবহির্ভূতভাবে এই অভিযান চালানো হয়েছিল।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ