27 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থীসহ শিবির সন্দেহে আটক ৬

বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থীসহ শিবির সন্দেহে আটক ৬


বিএনএ, বশেমুরবিপ্রবি : জামায়াত-শিবির সন্দেহে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার শিক্ষার্থীসহ ৬ জনকে আটক করা হয়েছে।

আটককৃত শিক্ষার্থীরা হলেন ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু কালাম (২১), আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু মুসা (২৪), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ (২২), এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা (২৫)।

গোপালগঞ্জ সদর থানার এসআই মারিদুল ইসলাম মানিক বলেন, সর্বমোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪জন শিক্ষার্থী রয়েছেন। আটককৃত সবাইকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪জন শিক্ষার্থী শিবির সন্দেহ গ্রেফতার হয়েছে শুনলাম। থানা থেকে আমাদেরকে অফিশিয়াল ভাবে কিছুই জানাইনি। থানায় থেকে অফিশিয়াল ভাবে জানালে আমরা বিষয়টা দেখবো।

বিএনএনিউজ/মুহা. ফাহীসুল হক ফয়সাল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী