23 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে: সিইসি

মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে: সিইসি

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তে আরও যত্নবান হতে হবে: সিইসি

বিএনএ: যাছাইবাছাইয়ের সময় মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরও যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পাঁচ সিটি নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে তিনি এ নির্দেশ দেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠান শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তারা আরও সঠিক ও শুদ্ধভাবে মনোনয়নপত্র বাতিল করলে ইসির সহযোগিতা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোয়ন জমা করা হবে।

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, বাছাইয়ে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলে নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ নয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে। এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স